ওয়্যারলেস চার্জিংয়ে শাওমির বিপ্লব

৯ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৩৬  
ওয়্যারলেস চাজিংয়ে নতুন বিপ্লব এনেছে শাওমি। চীনের এই প্রযুক্তি কোম্পানিটির নতুন ‘এমআই চার্জ টার্বো’ প্রযুক্তি ব্যবহার করে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং করার সম্ভব হবে। এমআই ৯ প্রো ৫জি পোনের সাথে সর্বপ্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সাথে উন্মোচন করা হবে চার্জিং প্যাড। খবর এনডিটিভি। শাওমি জানিয়েছে, ইতিমধ্যেই ৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি তৈরির কাজ শুরু হয়েছে। পরবর্তী ফোন উন্মোচনের সময় নতুন চার্জিং প্যাডের দাম জানানো হবে। এমআই চার্জ টার্বো ব্যবহার করে একটি ৪০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন ০ থেকে ১০০ শতাংশ চার্জ করতে মাত্র ৭০ মিনিট সময় লাগবে। যেখানে বাজারে থাকবে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিগুলো সর্বোচ্চ ২৭ ওয়াট ও ২০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। নতুন এই প্রযুক্তির মাধ্যমে যেসব ফোনে ওয়্যারলেস চার্জিং সুবিধা আছে সেসব ফোনে এমআই ৯ প্রো ৫জি থেকে রিভার্স চার্জিং অর্থাৎ এমআই ফোন থেকে ঐ ফোনে চার্জ দেয়া যাবে। ডিবিটেক/বিএমটি